1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্যামনগর ইসলামী যুবসমাজের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

শ্যামনগর ইসলামী যুবসমাজের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

এম মনিরুল ইসলাম: সাতক্ষীরা শ্যামনগর থেকে
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

এম মনিরুল ইসলাম: সাতক্ষীরা শ্যামনগর থেকে

দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রচার-প্রচারণা দিনে বেড়ে চলেছে বাংলাদেশ জামাতে ইসলাম সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রেখেছে দাওয়াতি কার্যক্রম চলমান থেকে চলমান হতে চলেছে গত ১৪ই আগস্ট শনিবার ছাত্রশিবিরের সহযোগিতায় ইসলামী যুব সমাজের আয়োজিত সমাবেশে প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবার নির্বাচিত সংসদ গাজী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন সাবে ক সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মজিদ সাহেব সভাপতিত্ব করেন প্রফেসর মইনুদ্দিন মাহমুদ উক্ত জনসমুদ্রে প্রধান অতিথি ছিলেন মরহুম বিশ্ব বিখ্যাত আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট তাফসীর কারক আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র আল্লামা শামীম সাঈদী বিশেষ অতিথির বক্তৃতায় গাজী নজরুল ইসলাম বলেন,গণতান্ত্রিক বাংলাদেশে এক যুগেরও অধিক সময় আমরা ছিলাম,স্বাধীন দেশে পরাধীন নাগরিক। সত্য বললে তার উপর চলেছে নির্যাতন।স্থান হয়েছে আয়না ঘর এগুলো খুনি হাসিনা সরকারের সামান্য সুকর্ম। আজ সময় এসেছে নিজের মত প্রকাশ করার। খুনি হাসিনা সরকারের দীর্ঘ ১৫ বছর শাসনামলে খুনের রাজত্ব কায়েম করেছে। আয়না ঘরের মতো লোমহর্ষক, হৃদয়বিদারক নির্যাতন পদ্ধতি কার্যকর করেছে। বাংলাদেশের জাতীয় সংবিধান পরিবর্তন করে সকল সরকারি অফিস এমনকি আদালত ও নিজের পকেটে রেখেছে।ছাত্র বৈষম্য বিরোধী সমন্বয়ক সহ শিক্ষার্থীদের সাধুবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। প্রধান অতিথি বলেন, আমি একজন নগণ্য মানুষ। আমার বাবা বিশিষ্ট তাফসীর কারক,অত্যন্ত সৎ আস্থাভাজন ব্যক্তিত্ব মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। খুনি হাসিনা সরকার নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। যার ফলশ্রুতিতে তাকে চির বিদায় নিতে হয়েছে।বাংলার সাধারণ জনতা খুনি হাসিনা কে কখনোই ক্ষমা করবে না। আগামী প্রজন্মকে সত্য পথে ধাবিত করতে সৎ ও যোগ্য প্রার্থী বেঁচে নেয়ার আহবান জানান তিনি। আরো বক্তব্য রাখ রাখেন সাবেক সিনিয়র নায়েবে আমির আব্দুল মজিদ সাহেব, মহিউদ্দিন মাহমুদ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park