
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাসপাতাল পয়েন্টের বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্র জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সভাপতি শেখ শামসুল ইসলাম এর পিতা শেখ ছাদিক আলী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি মৃত্যুকালে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে। শেখ ছাদিক আলীর মৃত্যুতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসেমী সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুর রহমান জুয়েল শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আল্লাহ যেনো শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।