1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদি ও হত্যা মামলার জেল পলাতক আসামিকে গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা।

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদি ও হত্যা মামলার জেল পলাতক আসামিকে গ্রেপ্তার

মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি:আজ ৩০ আগষ্ট ভোরে পৃথক অভিযান চালিয়ে ছলিম উদ্দিন ছলি (৭০) ও সোহেল মিয়া (১৯)কে গ্রেপ্তার করে র‍্যাব।শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ১০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ও হত্যা মামলার জেল পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।প্রেপ্তারকৃতরা হচ্ছে ১০ বছরের সাজাপ্রাপ্ত ছলিম উদ্দিন ছলি (৭০), নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিম পাড়ার মোহাম্মদ আলীর ছেলে। হত্যা মামলার আসামি হাজতি সোহেল মিয়া (১৯) ঝিনাইগাতী উপজেলার পাইকুরার মজিবর রহমানের ছেলে।
র‍্যাব জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ০৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধনপূর্বক বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার প্রায় ৫ শতাধিক কয়েদিকে পলায়ন করতে সহায়তা করে। এসময় দুই আসামিও পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারের অভিযানে নেমেছে র‍্যাব-১৪। এরই অংশ হিসেবে ৩০ আগষ্ট ভোরে কয়েদি নং-৬৪১৪/এ, ছলিম উদ্দিন ছলি (৭০)কে নন্নী পশ্চিম পাড়ার নিজ বাড়ি থেকে হাজতি সোহেল মিয়া(১৯)কে ঝিনাইগাতীর পাইকুরা এলাকা গ্রেপ্তার করে।
র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃতদের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park