1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুরে কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

শেরপুরে কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে গড়ে উঠা কোরবানির পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পশু ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে হাট পরিদর্শন করা হয়েছে।

সোমবার (০২ জুন) বিকেল ৪ ঘটিকায় শেরপুর সদর থানাধীন কামারের চর কোরবানির পশুর হাট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন শেরপুর জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

পরিদর্শনকালে কুরবানির পশুর হাটের ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার সাথে হাটের সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয় কথা বলেন। একইসাথে তিনি, পশুর হাটের দালাল চক্র, জাল নোট প্রতিরোধ ও কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

পরিদর্শনকালে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাট পরিচালনা কমিটির সদস্য এবং ক্রেতা-বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park