1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই  এলাকার সংঘর্ষে নিহত ২, আহত ১০ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই  এলাকার সংঘর্ষে নিহত ২, আহত ১০

রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

এ ঘটনায় নিহতরা হলেন, গৌরীপুর মহল্লার বাসিন্দা মিজানুর রহমান (৩৫) ও একই মহল্লার মিন্টু মিয়ার ছেলে শ্রাবন। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে আধিপত্যকে কেন্দ্র করে খোয়ারপাড় ও গৌরিপুর এলাকার লোকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে গত তিন দিন ধরে দুই এলাকার লোকজনের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে আসছিল। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। এরই জের ধরে সোমবার রাতে দুই পক্ষই খোয়ারপাড় মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করে। এসময় কয়েক দফায় সংঘর্ষে স্থানীয় খোয়ারপাড় মোড়ে দোকানপার্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

একপর্যায়ে উভয় এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়লে গৌরিপুর এলাকার মিজানুর রহমান মারা যান। এসময় আরও অন্তত ১০ জন আহত হন। আহত শ্রাবনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে সেখানেই সে মারা যান। আহতদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park