1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শুরু হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

শুরু হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: কলকাতা :- প্রতি বারের মতো মুখ্যমন্ত্রীর হাত ধরেই শুরু হয়ে গেলো ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সেই উপলক্ষে বুধবার চাঁদের হাট বসেছিল ধনধান্য অডিটোরিয়ামে। উৎসবের উদ্বোধনী ছবি তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছে শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি হাজির টলিউড এবং বিদেশের বিশিষ্ট অতিথিরাও। চলতি বছরের ফোকাস কান্ট্রি ফ্রান্স। উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন জুন মালিয়া এবং যিশু সেনগুপ্ত। সৌরভ এবং শত্রুঘ্নকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সম্মান জানালেন রচনা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে মমতার পাশে দেখা যায় দেব, রঞ্জিত মল্লিক, মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, সাবিত্রী চটোপাধ্যায়ের মতো শিল্পীদের। এ বছর অবশ্য বাংলাদেশের কোনো ছবি দেখানো হচ্ছে না।

প্রবীণ ও কৃতি শিল্পী হিসাবে সাবিত্রী এবং মাধবীকে সম্মান জানালেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে চলচ্চিত্র উৎসবের সঙ্গে জড়িত সকল তারকার প্রতি কৃতজ্ঞতা জানালেন মমতা। বিদেশের অতিথিদের প্রতি ভালবাসা জানিয়ে নিজের বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় উঠে আসে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে তপন-মৃণাল-ঋত্বিক-সত্যজিতের প্রসঙ্গ। তিনি বলেন, “সিনেমার কোনও সীমা নেই। এই পৃথিবী একটাই দেশ। আমরা সবাই এক।” মমতা জানান, আন্তর্জাতিক ছবির পাশাপাশি প্রচুর বাংলা ছবিও দেখানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park