
মো: জাকারিয়া হোসেন,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
৪/০৬/২০২৪ইং, ২১ জৈষ্ট্য ১৪৩১বাং, মঙ্গলবার, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর সপ্তবর্ণ (হলিক্রস ও নটরডেম কলেজ ভর্তি কোচিং) থেকে নটরডেম কলেজে চূড়ান্তভাবে তিন জন শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক জনাব মোঃ মইন উদ্দিন, জনাব শ্যামল দত্ত, সকল শিক্ষক, সকল শিক্ষার্থী ও ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এ সময় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয় সপ্তবর্ণ মডেল স্কুলের পরিচালকবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শাহজাদপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।