1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে উপজেলা পর্যায়ে "জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৫" অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

শাহজাদপুরে উপজেলা পর্যায়ে “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৫” অনুষ্ঠিত।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মো: জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি;

১৯/০২/২০২৫ইং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক”- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অত্র উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অন্তর্গত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানের” বিভিন্ন ইভেন্টে প্রথমস্থান অধিকার অর্জন কারীরা আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে।
আজকের এই খেলার বিভিন্ন ইভেন্টে যারা প্রথম হবে তারাই জেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, শাহজাদপুর সিরাজগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিশ্বজিৎ কুমার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জনাব মোঃ ফজলুল হক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সিরাজগঞ্জ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মুরাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গণ।
উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park