1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে পাটগ্রাম বিএনপির মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ।।  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে পাটগ্রাম বিএনপির মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ।। 

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২১০ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি ।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব  আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র পাটগ্রাম উপজেলা পুজা উৎযাপন পরিষদ  ও সাধারন হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার  বিকেলে শ্রী শ্রী মা পাটেশ্বরী মন্দির পাটগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। সভাপতিত্ব করেন বাবু রঞ্জিত  কুমার সাহা, সঞ্চালনা করেন অজিত রঞ্জন রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, জেলা বিএনপির উপদেষ্টা, বীরমুক্তি যোদ্ধা অধ্যক্ষ শহীদুল্লাহ প্রধান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক যুগ্ন আহবায়ক সপিকার রহমান, যুগ্ন আহবায়ক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম জিএস,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শওকত হায়াত প্রধান বাবু, মোঃ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস আই সবুজ  প্রমুখ। এসময় উপজেলা বিএনপির পক্ষ হতে উপজেলার ২৯ টি পুজা মন্ডপে উপহার সামগ্রী বিতরণ করা হয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park