1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শারদীয় দুর্গাপূজা উদযাপন ও টাকি অনুষ্ঠানের উদ্দেশ্যে মতবিনিময় সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

শারদীয় দুর্গাপূজা উদযাপন ও টাকি অনুষ্ঠানের উদ্দেশ্যে মতবিনিময় সভা

এম মনিরুল ইসলাম: সাতক্ষীরা, শ্যামনগর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

এম মনিরুল ইসলাম: সাতক্ষীরা, শ্যামনগর প্রতিনিধি।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন,বিসর্জন ও টাকি অনুষ্ঠানের, সুষ্ঠু সফল আয়োজনের উদ্দেশ্যে, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তথ্য মতে প্রকাশ,ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে, স্বৈরাচার সরকার পতনের পর দেশে, একদিকে স্বচ্ছতা ফুটে উঠেছে। অন্যদিকে বিভিন্ন নামধারীরা দুর্ঘটনা ঘটিয়ে চলেছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রাণকেন্দ্র বুড়িগোয়ালিনী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় ভীষণ উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়েছেন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সংখ্যালঘু এই সম্প্রদায়ের মধ্যে ভীতি কাজ করছে।গতকাল (21সেপ্টেম্বর) শনিবার বেলা ১১ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে সচিব রিয়াজুল ইসলামের সঞ্চালনায়, মতবিনিময় ও পরামর্শ ভিত্তিক সভায়, পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রধান অতিথি ছিলেন, উপকূলবাসীর প্রাণের মানুষ, নন্দিত চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের শুভ উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে, অনুষ্ঠানে আয়োজিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ফরেস্ট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, বাবু মৃণাল কান্তি বিশ্বাস। যুক্তিসঙ্গত ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, বিশেষ অতিথি সাবেক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান, বাবু ডালিম কুমার ঘরামী। তিনি বলেন, কোন জাতির ধর্মীয় অনুষ্ঠান পালনে যদি অর্থ না থাকে, প্রশাসনিক সাপোর্ট না থাকে, নিজস্ব লোকবল না থাকে। তাহলে প্রশ্ন করেন ? এই ধর্মীয় অনুষ্ঠান পালন করার কি দরকার। বরং ডিজে গান বাজিয়ে পবিত্রতা নষ্ট করা হয়। সাম্প্রদায়িক দেশ বাংলাদেশ। বক্তব্য রাখেন ইউপি সদস্য মুকুন্দকুমার বিশ্বাস, বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, জি এম আব্দুর রউফ। ৮ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ রবিউল ইসলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্লোগানে, শান্তিপূর্ণ বক্তব্য প্রদান করেন, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন তিনি বলেন, হিন্দু মুসলিম ভাই ভাই, একসাথে থাকতে চাই। উৎসব যার যার, নিরাপত্তা সবার। বিভিন্ন দিক নির্দেশনামূলক,পরামর্শ মূলক কথা বলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবু স্বপন কুমার বিশ্বাস। সাত নম্বর ওয়ার্ড ইউপি সদস্য,আবিয়ার রহমান।চার নম্বর ওয়ার্ড ইউপি সদস্য, বাবু রোহিত দাস মিস্ত্রি। উপস্থিত ছিলেন পাঁচ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য, বাবু অলক কুমার।ছয় নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বাবু নীলকান্ত রপ্তান। জাতীয়তাবাদী যুবদলের রুস্তম আলী।বাবু চিত্তরঞ্জন জোয়ারদার ৯ নম্বর ওয়ার্ড সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাপনী প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর এ অঞ্চলের সনাতন সম্প্রদায় ভীতু সন্ত্রস্ত বোধ করছে। আমরা মানুষ, মানবিকতা আমাদের বড় ধর্ম। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা একসাথে মিলেমিশে থাকতে চাই।আর্থিক, প্রশাসনিক, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্পেশাল টিম, আনসার বাহিনীর সহ যাবতীয় সাপোর্ট দেয়ার আশ্বাস জানান। বিগত দিনে দ্বিতীয় টাকি অনুষ্ঠানটি তিনটি ইউনিয়নের সমন্বয়ে চলে এসেছে।চেয়ারম্যান মহোদয় আশ্বস্ত করেন, এবার গাবুরা, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, পদ্মপুকুর।চারটি ইউনিয়ন সম্মিলিতভাবে টাকি অনুষ্ঠান সফল করার জন্য যথার্থ অবদান রাখবেন বলে হিন্দু ধর্মালম্বী ভাইদেরকে আশ্বস্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park