1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শহিদ বুদ্ধিজীবি দিবসে গোয়াইনঘাটের ৪ টি বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শহিদ বুদ্ধিজীবি দিবসে গোয়াইনঘাটের ৪ টি বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার পূর্নানগর শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভূমি সাইদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ প্রমূখ। এরপর একে একে তামাবিল স্থলবন্দর,ওযুহাত ও হাটগ্রামে অবস্থিত শহীদ সমাধিতেও অনুরূপ পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি,প্রাণী সম্পদ অফিসার জামাল খান প্রমূখ।

এসময় গণমাধ্যম কর্মি,স্কাউট সদস্যরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা জেলহত্যা দিবসের ঘটনা বহুল তথ্য এবং শাহদাৎ বরণকারী নেতাদের জীবনাদর্শ তুলে ধরা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park