1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শহিদ আবু সাঈদের মাধ্যমে রংপুরে দীর্ঘদিনের বৈষম্য ঘুচবে : পীরগাছায় আসিফ মাহমুদ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শহিদ আবু সাঈদের মাধ্যমে রংপুরে দীর্ঘদিনের বৈষম্য ঘুচবে : পীরগাছায় আসিফ মাহমুদ –

রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি-

শহিদ আবু সাঈদের মাধ্যমে রংপুরে দীর্ঘদিন থেকে চলে আসা বৈষম্য ঘুচবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আপনারা এই গণঅভ্যত্থানে একজন বীর শহিদ পেয়েছেন। একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন। তাদের যেন ভুলে না যাই। তাদেরকে স্মরণে রাখার মধ্যদিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় যাতে ভবিষ্যতে কাজ করতে পারি। যারা এই গণঅভ্যত্থানে জীবন দিয়েছেন সেই শহিদ পরিবারকে ৩০লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন করা হবে। শুধু তাই নয়, কর্মসংস্থানসহ সারাজীবন বাংলাদেশ সরকার যেন তাদের পাশে থাকতে পারে-এবিষয়ে আমরা নিশ্চিত করব।
তিনি গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট কলেজ মাঠে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, ২৪ শের গণঅভ্যাত্থান হয়েছে মানুষের স্বপ্নের জায়গা থেকে। আমাদের যে প্লাটর্ফম থেকে গণ অভ্যত্থান হয়েছে তার নাম লেখা আছে। আমরা একটি বৈষম্যহীন গণতন্ত্র চেয়েছি। ইতিপূর্বে বাংলাদেশে এলাকা ভিত্তিক বৈষম্য ছিল। যে এলাকায় প্রধানমন্ত্রী ও মন্ত্রী হয়েছে সেই এলাকায় উন্নয়ন হয়েছে। আমরা বৈষম্য নিরসন করে সারাদেশে উন্নয়ন করতে চাই। স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোন বৈষম্যর শিকার হবে না। ইউনিয়ন পরিষদ নিয়ে উপদেষ্টা বলেন, আমাদের অনেকগুলো নাগরিক সেবা দেয়ার প্রয়োজন হয়। আমরা বিকল্প ব্যবস্থা তৈরির মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোর ব্যাপারে ব্যবস্থা নিবো।
পরে অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে প্রায় ৬০০ শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এসময় ২৪ এর গণঅভুথ্যানে শহীদের পরিবারের সদস্য রাজমিস্ত্রি শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন, গার্মেন্টস কর্মী শহীদ মামুন মিয়ার বাবা আজগর আলী এবং শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রানী বেগম তাদের কষ্টের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন।
অনুষ্ঠান শেষে তিনি রংপুরের পীরগাছা ও কুড়িগ্রাম জেলার উলিপুরে তিস্তা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জন্য পানিয়ালেন ঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় উলিপুর উপজেলার শতশত মানুষ তাদের দাবি জানাতে পানিয়ালের ঘাটে উপস্থিত হন। এছাড়া নবনির্মিত পীরগাছা উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন তিনি। ইউএনও নাজমুল হক সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ সচিব (রুটিন দায়িত্ব) নজরুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার শরীফ উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park