1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালমনিরহাট জেলা ট্রাক, ট্রাংকলড়ীও কাভার্ড ভ্যান মালিক সমিতির যৌথ সংবাদ সম্মেলনে - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল

লালমনিরহাট জেলা ট্রাক, ট্রাংকলড়ীও কাভার্ড ভ্যান মালিক সমিতির যৌথ সংবাদ সম্মেলনে

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা ট্রাক, ট্রাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিকদের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টায় পাটগ্রাম ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে সংবাদ পাঠ করেন

জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সমিতির সভাপতি জালাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কর্মকাণ্ড ভুল ব্যাখ্যা প্রদান করে স্থানীয়ভাবে আমাদের তথা জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। লালমনিহাট জেলাসহ সারা বাংলাদেশে সব

জেলাতেই শ্রম অধিদপ্তর হতে যথাযথ নিরীক্ষণের মাধ্যমে প্রত্যেক জেলায় রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন কর্তৃক সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক সংগঠন পরিচালিত হয়। সংগঠনগুলি রাজনৈতিক ভাবাদর্শে পরিচালিত হয় না।
সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন,এটি সম্পূর্ণরূপে অরাজনৈতিক সংগঠন হিসেবে চলে আসছে। আমাদের কর্মকাণ্ড রেজিস্টার আপডেট ইউনিয়ন কর্তৃক এবং শ্রম আইনের অন্তর্ভুক্ত।

তিনি আরও বলেন, ভুল তথ্য ও মনগড়া মতামত এখানে গ্রহণযোগ্য নয়। লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন আমরা যে কোন কার্যক্রম পরিচালনা করি উভয় সংগঠনের নেতৃবৃন্দের মতামত সাপেক্ষে।,

জালাল উদ্দিন বলেন, অত্র সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়নের সদস্যদের বেকারত্ব রোধ, শারীরিক অক্ষমতা বার্ধক্য এবং মৃত্যুর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। উল্লেখিত পরিবহনে ভাড়া সংগ্রহ কর্মে নিয়োজিত করার ব্যবস্থা গ্রহণ করা। এছাড়াও ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান পরিবহন চালক ও শ্রমিক।

সদস্যগণের অপ্রকৃতিস্থত দুর্ঘটনায় পঙ্গুত্ব এবং মৃত্যুতে এককালীন অনুদান হিসেবে ৫০ হাজার টাকা, অস্বাভাবিক মৃত্যুবরণ করলে ৩০ হাজার টাকা, কন্যাদায়গ্রস্ত সদস্যদের ২০ হাজার টাকা ও শিক্ষা ভাতা ৫ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় । শ্রমিক ইউনিয়নের সার্বিকভাবে সদস্যদের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ করা পরিবহনকৃত পণ্য সমূহের নিরাপত্তা বিধান করার স্বার্থে পণ্যের চালান প্রধানসহ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park