1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালমনিরহাটে ১ম রংপুর বিভাগীয় সোতোকান কারাতে প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালমনিরহাটে ১ম রংপুর বিভাগীয় সোতোকান কারাতে প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

আব্দুস সামাদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটে ১ম রংপুর বিভাগীয় সোতোকান কারাতে প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাটের নর্থবেঙ্গল মোড়ের গ্রাফিক্স পয়েন্টের সৌজন্যে সোতোকান কারাতে-দো এসোসিয়েশন রংপুর বিভাগের আয়োজনে লালমনিরহাট জেলা মার্শাল-আর্ট এসোসিয়েশনের ব্যবস্থাপনায় লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ সোতোকান কারাতে-দো এসোসিয়েশনের সহযোগিতায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা মার্শাল-আর্ট এসোসিয়েশনের সভাপতি একেএম কামরুজ্জামান-এঁর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু আশকর সিদ্দিক পরশ-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, শাহ আলী পরিবহনের চেয়ারম্যান ফরিদ হোসেন, লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান লাডলা। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সোতোকান কারাতে-দো এসোসিয়েশনের সহ-সভাপতি সামশির আলম ভূঁইয়া, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মইনুল হোসেন। এ সময় কারাতে খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন যমুনা ক্লিনিকের পরিচালক আলাউদ্দিন আল আজাদ, লালমনিরহাট জেলা বিএনপির যুব বিষয়ক মফিজুর রহমান বাবু, লালমনিরহাট পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির। এ সময় কারাতে খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park