1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালমনিরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালমনিরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত


আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার আয়োজনে এ দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার সভাপতি রেনায়েল আলম-এঁর সভাপতিত্বে শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার সেক্রেটারী অধ্যাপক লুৎফর রহমান-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক গোলাম রব্বানী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আবু তাহের। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবুল হোসেন বাদল, শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক সহ-অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল, শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল বাতেন, সহ অধ্যাপক আতাউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য প্রার্থী (পাটগ্রাম-হাতীবান্ধা ১ আসন) আনোয়ারুল ইসলাম রাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য প্রার্থী (কালীগঞ্জ-আদিতমারী ২ আসন) অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার উপদেষ্টা হাফেজ শাহ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার উপদেষ্টা দেলোয়ার হোসেন, আলাউল ইসলাম ফাতেমী পাভেল, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আফিফুল্লাহ বেলাল, ইয়ার আলী, হারুনুর রশিদ, নিয়াজ আহমেদ রেজা, জাতীয়তাবাদী শ্রমিক দল লালমনিরহাট জেলা শাখার সভাপতি ওমর ফারুক বাবলু, ইসলামী শ্রমিক আন্দোলন লালমনিরহাট জেলার সভাপতি মাহাবুবুর রহমান, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক সাইদুর রহমান। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন ল-ইয়ারস কাউন্সিল লালমনিরহাটের সদস্য এ্যাডঃ লুৎফর রহমান, মাজলিসুল মোফাচ্ছির লালমনিরহাট জেলার সভাপতি মাওলানা মিরাজুল ইসলাম মাহাদী, ন্যাশনাল ডাক্তারস ফোরাম লালমনিরহাট জেলার সভাপতি ডাক্তার মারুফ হাসান, ছাত্র শিবির লালমনিরহাট জেলার সভাপতি ওসমান গনি, প্রধান উপদেষ্টা পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী, সদর থানা শাখার মাওলানা সোয়াইব আহমেদ, সোহেল রানা, হাসান আলী, মাওলানা রুহুল আমিন, মাওলানা হায়দার আলী, মাওলানা মাহিবুর রহমান। এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার প্রচার ও প্রযুক্তি সেক্রেটারী সিয়াম বিল্লাহসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park