
লস্কর তালুক সমাজের কুরবানীর মাংস বিতরণ।
তমিজ উদ্দিন চৌধুরী
ফেনী প্রতিনিধি।
ফেনী সদর উপজেলার ফাজিল পুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী সমাজ “উত্তর ফাজিলপুর লস্কর তালুক সমাজ”। শিক্ষা দীক্ষা,সামাজিক উন্নয়ন, ইসলামী মূল্যবোধ তাদের ঐতিহ্য। কুরবানির ঈদ হল ত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি দিন। হিজরী ক্যালেন্ডারে জিলহজ্ব মাসের ১০ তারিখ ফজরের পর থেকে ১২ তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত ঈদুল আজহা হাজির হয় কুরবানির বিশেষ বার্তা নিয়ে। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে ঈদুল আজহা পালন করে এই ঐতিহ্যবাহী ‘লস্কর তালুক’ সমাজ। এ বছর ৬৪ টি গরু কুরবানির মাধ্যমে সমাজ বাসী পালন করে ঈদুল আজহা। মাংস খাওয়ার তালিকায় বাদ যায়নি কোন পরিবার। এই সমাজের ঐতিহ্যগত নিয়ম যারা কুরবানি করে তারা প্রত্যেকে তাদের মাংসের একটি অংশ সমাজ ফান্ডে প্রেরন করে গরীব অসহায় যারা কুরবানি করতে পারেনি তাদের জন্য। সমাজ কমিটি সব মাংস একত্রিত করে যারা কুরবানি করেনি তাদের জন্য বস্তায় ভরে বিতরনের জন্য প্রস্তুত করে।
দুপুর দুই টা নাগাদ মাইকে ঘোষণা আসে, যারা কুরবানি করতে পারেননি তাদের জন্য মাংস প্রস্তুত। আপনারা মসজিদ প্রাঙ্গনে এসে আপনাদের মাংস সংগ্রহ করুন। যাদের আসার মত লোক নাই তাদের মাংস সমাজ কমিটি নিজ জিম্মায় পৌঁছে দিবে। আজ প্রায় ১৬০ পরিবারের মুখে হাসি ফুটানোর কাজটা বলার মত সহজ ছিল না। গত কাল রাত ১ টা পর্যন্ত সমাজ কমিটি কাজ করেছে তালিকা প্রস্তুত নিয়ে। সকালে নামাজের পর সমাজের সকল কুরবানি সম্পন্ন করা, মাংস সংগ্রহ করে তা মেপে প্যাক করা, তার পর তালিকা দেখে বিতরণ। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।