1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় উপজেলার মধুখালী গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।

রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়ের মধুখালী এলাকার শরাফত আলীর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ব্যবসায়ী সাইফুল ইসলামের পাওনা সাড়ে ১১ হাজার টাকা চাওয়ায় গতকাল রবিবার একই এলাকার আব্দুল হকের নেতৃত্বে কিশোরগ্যাংয়ের ১৫/১৬ সদস্যর একদল সন্ত্রাসী রামদা, ছেনদা, চাপাটি ও লাঠি-সোঁটায় সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা সাইফুল ইসলামকে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে।

এ সময় তার স্ত্রী বাধা দিলে সন্ত্রাসীরা তার উপরও হামলা চালায়।
এ সময় হামলাকারীরা স্বর্ণের চেইন, নগদটাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে সাইফুল ইসলামকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ব্যবসায়ী সাইফুল ইসলামের স্ত্রী বিলকিছ বাদী হয়ে মধুখালী গ্রামের আব্দুল হক আব্দুল হকের ছেলে সুজন মিয়া,হোসেন আলীর ছেলে রিফাত হাসানসহ নামীয় ও অজ্ঞাত ১৫/১৬জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park