1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাষ্ট্র সংস্কার ও সমসাময়িক ভাবনা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন।

রাষ্ট্র সংস্কার ও সমসাময়িক ভাবনা।

সাইফ উদ্দিন, ব্যাংকার ও কলামিস্ট।
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার পঠিত

সাইফ উদ্দিন,
ব্যাংকার ও কলামিস্ট।

আজ ক’দিন দেখছি ফালতু কিছু সাংবাদিক বারবার একটা প্রশ্ন করে যাচ্ছে আপনারা কতদিন আছেন, কত দিন ক্ষমতায় থাকবেন! এই সাংঘাতিকদের কারণে বিগত ১৬ বছর এ দেশের মানুষ অমানুষিক নির্যাতন ও তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল। তাদের বুঝা উচিত বর্তমান সময়টা খুব চ্যালেঞ্জিং সময় এবং এর জন্য একটি সরকারের ন্যূনতম তিন থেকে পাঁচ বছর সময় প্রয়োজন। আমি এই সাতটি ক্ষেত্রে জরুরী সংস্কার প্রয়োজন আছে বলে মনে করি।
১. জনগণের আস্থা অর্জন: আমরা আমাদের নৈতিক ভিত্তি হারিয়েছি,তাই বিশ্বাসে কষ্ট হয় এবং আমরা অনেক মিথ্যা ও প্রতিশ্রুতি ভঙ্গের কথা শুনেছি। ব্রিটিশরা আমাদের বিভক্ত করে শাসন করেছে। আর গত ১৬ বছর একইরকম ছিলো।
আমরা এখনো ধর্ম, বর্ণ, শিক্ষা, আর্থিক এবং আরও অনেক দিক থেকে বিভক্ত।
আমাদের দেশের সংস্কারের জন্য নতুন সরকারকে সাধারণ মানুষের স্বার্থের ওপর আস্থা আনতে হবে। বাংলাদেশ গড়তে হবে কোনো ব্যক্তিকে সমর্থন না করে। আমরা একজন নেতাকে অনুসরণের বা একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় নিবেদিত হওয়ার জাতি নই। এ বিষয়টি নতুন সরকারকে উপলব্ধি করতে হবে এবং এ ধারণাকে কাজের মধ্য দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করতেহবে।
সরকার জনগণকে বিশ্বাস করাতে হবে যে, এটি জনগণের জন্য সরকার, ব্যক্তিগত স্বার্থ হাসিলের কিছু নয়।

২. শিক্ষার সংস্কার:
আমাদের ১৭ কোটি জনসংখ্যার ১০ শতাংশও যদি মেধাবী হয়ে থাকে তাহলে বাংলাদেশ পাঁচ বছরের মধ্যে অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে সুইজারল্যান্ডের কাছাকাছি যেতে পারে। এর জন্য একটি রূপান্তরমূলক শিক্ষাব্যবস্থা দরকার হবে।

৩.আইন-শৃঙ্খলা ও নৈতিকতা সংস্কার:
আমাদের নৈতিক অবক্ষয়ের সঙ্গে আমাদের বিচার ব্যবস্থাও ব্যর্থ হয়েছে। আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা করতে হবে। এ ছাড়া একটি সময়সীমার মধ্যে ন্যায় বিচার করা দরকার, যাতে লোকেরা বিশ্বাস করে যে একটি ভুল বা অপরাধমূলক কাজের পরিণতি কী হতে পারে।
৪. চিকিৎসা খাতের চিকিৎসা দরকার:
এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্র বড় উদাহরণ, যা গড়ে তুলেছেন প্রয়াত জাফরুল্লাহ চৌধুরী স্যার। আমাদের চিকিৎসক আছে, আমাদের লোক আছে, আমাদের রোগ আছে। এখন শুধু এমন একটি সরকার দরকার, যারা পুরো বিষয়টি সুষ্ঠু ভাবে সমন্বয় করতে পারবে।

৫. এনবিআর ও আর্থিক ব্যবস্থার সংস্কার:
জটিল ট্যাক্স, ভ্যাট ও শুল্ক আইনের কারণে আইনি ব্যবস্থা অনুসরণ করে বাংলাদেশে সৎ ভাবে ব্যবসা করে টিকে থাকা প্রায় অসম্ভব। এ জন্য সব করের জন্য একটি সহজ ম্যানুয়াল বাধ্যতামূলক, যা আন্তর্জাতিক মানের সমতুল্য। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য একটি বিশেষ সুবিধাজনক নীতির প্রয়োজন, যা এই মুহূর্তে অনুপস্থিত। অর্থ হলো অর্থনৈতিক ব্যবস্থার রক্ত এবং সঠিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে আমরা ব্যবসার জন্য বিশুদ্ধ রক্ত পেতে পারি, যা আমাদের অর্থনীতির বিকাশ করতে পারে।

৬. কৃষি ও লজিস্টিক সংস্কার:
আমরা প্রায়ই শুনে থাকি, আমাদের পর্যাপ্ত জমি নেই। আমি এটি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, আমাদের প্রয়োজনের চেয়ে বেশি জমি আছে। আমাদের কৃষি সংস্কারের মাধ্যমে আমরা আমাদের জমির সর্বোচ্চ ব্যবহার কমাতে পারি এবং আমাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি উৎপাদন করতে।

৭.রাজনৈতিক ব্যবস্থার সংস্কার:
আমাদের একসঙ্গে বসে বলতে হবে, আমরা সবাই বাংলাদেশি। আমাদের ভিন্নমত থাকতে পারে, কিন্তু আমরা বাংলাদেশি। এটি এমন একটি দেশ, যেখানে মানুষ দুটি জিনিস দ্বারা শাসন করতে পারে- ভয় ও লোভ। আমরা যে বাংলাদেশ চাই, তা উন্নয়নের জন্য আমাদের রাজনীতিবিদদের এ দুটি শব্দ ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park