1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাত ব্যাপী জিকির, দোয়া ও ভক্তিমুলক গানের মধ্য দিয়ে বাৎসরিক ওরস মোবারক সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

রাত ব্যাপী জিকির, দোয়া ও ভক্তিমুলক গানের মধ্য দিয়ে বাৎসরিক ওরস মোবারক সম্পন্ন।

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের চৈতন্য মহাপুরুষ তৎকালীন ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট অলি পীর হযরত রাখাল শাহ রহমতুল্লাহি আলাইহি এর স্মরণে বাৎসরিক পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার রাত ব্যাপী দরবার শরীফে দুর দুরান্ত থেকে আসা ভক্ত আশেকানদের আনাগোনায় মুখরিত ছিল মাজার শরীফ। এছাড়াও এখানকার মানুষের স্বতস্ফুর্ততা প্রতি বছর বাংলা অগ্রহায়ন মাসের ২৫ তারিখে রাতব্যাপী হযরত রাখাল শাহ রহঃ এর ওরস মোবারক পালিত হয়ে থাকে ভক্তবৃন্দ ও এলাকাবাসীর ব্যবস্থাপনায়। মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এই ওরস মোবারক কে কেন্দ্র করে এবারও মাজারের পাশে বসেছিল নানা রকম দোকান পাট ও রাতে ছিল বাউল রমেশ ঠাকুর, শফিকুননুর ও আব্দুল ওদুদসহ বাউল গোষ্ঠীর গানের আসর। রাতব্যাপী আসরে ভক্তমূলক গান পরিবেশনায় ছিলেন জগদীশপুর গ্রামের বাউল শফিকুননুর, বাউল শাহ আব্দুল করিম এর শীর্ষ্য রমেশ ঠাকুর ও আব্দুল ওদুদ এর গানের আসরে ছিল রাতভর গানের দর্শক শ্রোতাদের উপচে পড়া ভিড়। এই ওরসকে কেন্দ্র করে দুর দুরান্ত থেকে বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সকল ভক্তবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরদিন বৃহস্পতিবার ফজরের নামাজের পর দেশ ও জাতির কল্যানে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park