1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাণীশংকৈল ফার্নিচার শ্রমিক ইউনিয়ন নির্বাচন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাণীশংকৈল ফার্নিচার শ্রমিক ইউনিয়ন নির্বাচন

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রেজি নং দিনাজ-৩৭ এর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি অমজাদ হোসেন ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন মনজুর আলম তিনি ভোট পেয়েছেন ১৫৫। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান ১৫২ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাসেদুর রহমান (হাসু) তিনি ভোট পেয়েছেন ৯৫টি। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক,সহ-সাধারণ পদে নির্বাচিত হয়েছেন লাল মোহন রায়,সাংগঠনিক সম্পাদক পদে এজাবুউদ্দীন,অর্থ সম্পাদক বাবুল হোসেন,প্রচার সম্পাদক রবিউল ইসলাম এবং কার্যকরী পদে নির্বাচিত হয়েছেন আনারুল হক,দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত। ২২নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হল রুমে। নির্বাচন পর্যবেক্ষণের দাঁয়িত্বে ছিলেন,দিনাজপুর শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুর রশিদ ও শ্রম কর্মকর্তা শাহীনুর ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেত্রীবৃন্দ ও ভোট পর্যবেক্ষণ করতে আসেন। সংগঠনটি রেজিষ্ট্রেশন পেয়ে এবারই প্রথম ভোট প্রয়োগ করেছেন, সদস্যরা উৎসব মূখর পরিবেশে ভোটের আমেজ গ্রহণ করেছেন। সংগঠনের মোট ভোটার সংখ্যা ৩৭৩জন। অপরদিকে ৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮জন প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনারের দাঁয়িত্ব পালন করেন সহকারী শিক্ষক জিয়াউর রহমান (জিয়া), সহকারী নির্বাচন কমিশনার ছিলেন প্রভাষক আনোয়ারুল ইসলাম ও তাজির উদ্দীন সাগর। ১০কার্য দিবসের মধ্যে তাদের দাঁয়িত্ব বুঝিয়ে দেওয়া হবে জানান প্রধান নির্বাচন কমিনার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park