1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাট উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজারহাট উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি :
রাজারহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন স্থানে মাদক সেবন ও মাদকের রুট গুলোর উপর বিশেষ নজরদারির সিদ্ধান্ত গুরুত্ব পায়।

মঙ্গলবার ২৬ নভেম্বর সকাল এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ের উপর কঠোর অবস্থানের বার্তা জানিয়ে আলোচনা করেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম রেজা ও সহকারী কমিশনার(ভূমি)আশাদুল হক। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সাম্প্রতিক সময়ের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে যে প্রক্রিয়া সৃষ্টি হয়েছে তার বিষয়ে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করতে বিশেষ একটি মহল নানামুখী আয়োজন করছে। এমন কার্যকলাপে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান তাদেরকে হুশিয়ারি দিয়ে বলেন-সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কার্যকলাপ বরদাশত করা হবেনা।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আশাদুল হকের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ছাড়াও মিডিয়া কর্মীগণ এতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park