
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
রাজারহাটে বৃহস্পতিবার বিকেল ৫:০০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমান,সাধারণ সম্পাদক সাইদুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুর রহমান লিটন সহ স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।উল্লেখ ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালী টি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের গদিঘরে এসে অস্থায়ী মঞ্চে বক্তারা বক্তব্য রাখেন।