1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে মসজিদে হামলার হুমকির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজারহাটে মসজিদে হামলার হুমকির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ।

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
রাজারহাটে ২২শে নভেম্বর সন্ধ্যায় উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের কামারপাড়ায় বাজারে মসজিদে হামলার হুমকির প্রতিবাদে তৌহিদী জনতা বিক্ষোভ করে হুমকিদাতার শাস্তি দাবী করেন।স্থানীয় সুত্রে জানা যায় শুক্রবার বিকেল ২:০০ টায় রংপুরের মাহিগঞ্জ কলেজ মাঠে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইস্কনের সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রাজারহাট উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা বাস যোগে রহনা দেন।কাউনিয়া বাজারে তাদের বহনকারী বাস পৌছালে কিছু উগ্রবাদী তাদের গাড়ি থেকে নামিয়ে সমাবেশ স্থলে যেতে বাধা দেওয়ার অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন।এরেই প্রেক্ষিতে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত প্রেমা কর্মকারের ছেলে পরিমল কর্মকার তার এক কমেন্টে মুসলমানদের মসজিদে হামলা করার হুমকি দিয়ে কমেন্ট করেন।তার এই কমেন্ট কে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলমানেরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।এই ঘটনায় কামারপাড়া বাজারে চরম উত্তেজনার সৃষ্টি হলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনাস্থলে আসেন।ঘটনাস্থলে এসে উত্তেজিত তৌহিদী জনতাকে শান্ত থাকার আহবান জানান।মুসলমানদের অনুভূতিতে আঘাত হানার দায়ে যে কোন মুল্যে অপরাধী পরিমল কর্মকারকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দেন।
এর আগে পরিমল কর্মকারের মসজিদে হামলার হুমকির প্রতিবাদে বিক্ষিপ্ত জনতা ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ জানান।ফেসবুকে কয়েকজন যুবক পোস্ট দিলে তা খুব দ্রুত গতিতে সর্বত্র ছড়িয়ে পড়লে সাধারণ ধর্ম প্রাণ মুসলমান রাস্তায় নেমে এসে বিক্ষোভ মিছিল করেন এবং অপরাধীর শাস্তি নিশ্চিত করতে তৌহিদী জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশীদ মামুন,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সহ অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park