1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে ব্রাকের স্বপ্নসারথী ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

রাজারহাটে ব্রাকের স্বপ্নসারথী ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত

রাজারহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও”— এ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয় ব্র্যাকের স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন সেশন-২০২৫।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একই সময় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর আয়োজনে স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন সেশন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী দুটি অনুষ্ঠানের সমন্বয়ে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন।
বক্তারা কন্যাশিশুর শিক্ষা, নারীর ক্ষমতায়ন,মাতৃত্বে সচেতনতা এবং বাল্যবিয়ের কুফলসহ দু’টি বিষয়ের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ব্র্যাক সেলপ কর্মসূচির গ্র্যাজুয়েশনপ্রাপ্ত ২২ জন কিশোরীকে ফুলেল শুভেচ্ছা ও উপহারসহ সনদ প্রদান করা হয়। এসময় সহকারী সমাজসেবা কর্মকর্তা ববিতা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, উপজেলা জামায়াতের আমির মাওলানা কপিল উদ্দিন,ও রাজারহাট মডেল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃহামিদুল ইসলাম,সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন সাংবাদিক প্রহ্লাদ হোসেন সৈকত ও সেলপ কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, কমিউনিটি অর্গানাইজার মোসাম্মত রুমানা আক্তারসহ কিশোরী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park