1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে বিশ্বনবীকে কটুক্তির অপরাধে পোস্টদাতা সহ দুজন আটক। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

রাজারহাটে বিশ্বনবীকে কটুক্তির অপরাধে পোস্টদাতা সহ দুজন আটক।

মো: আব্দুল হাকিম সবুজ
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

মো:আব্দুল হাকিম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
রাজারহাটে ১২ই অক্টোবর শনিবার বিশ্বনবী হযরত মুহম্মদ (সা:) কে নিয়ে শাহিন আলম নামে এক যুবক তার সামাজিক যোগা্যোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করে।সামাজিক যোগা্যোগ মাধ্যম ফেসবুকে তার পোস্ট ছরিয়ে পড়লে নবী প্রেমী তৌহিদী জনতা তীব্র প্রতিবাদ জানিয়ে তার শাস্তি চেয়ে শোয়াইবুর রহমান,হাফিজুর রহমান,আব্দুল হাকিম সবুজ,আহসান হাবীব কুয়িক সহ শতাধিক ফেসবুক ব্যবহারকারীর আইডি থেকে পোস্ট করেন।নবী প্রেমী তৌহিদী জনতার নিকট নবীকে নিয়ে কটুক্তির খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন জায়গা থেকে শত শত মুসলিম জনতা রাজারহাট বাজারে দুপুর ১২:০০টায় জড়ো হয়ে শাহিন আলমের শাস্তি চেয়ে বিক্ষোভ করেন।
পরে বিক্ষোভকারী তৌহিদী জনতা রাজারহাট থানায় এসে নবীকে নিয়ে কটুক্তিকারী শাহিন আলম কে দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবী জানান।বিক্ষোভকারীর মধ্যে উপজেলার গোবরধন গ্রামের নুরুল মন্ডলের ছেলে শোহাইবুর রহমান মন্ডল নবীকে কটুক্তিকারী শাহিন আলম কে প্রধান আসামী করে অজ্ঞতনামা কয়েকজন সহ রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগ সুত্রে জানা যায় ১২ই অক্টোবর সকাল ১০:১৫ টায় শোহাইবুর রহমান তার ফেসবুক আইডি তে প্রবেশ করলে শাহিন আলম নামের আইডি থেকে সকাল ৯:৪৫ টায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তি করার পোস্টটি তার টাইম লাইনে ভেসে উঠে।সঙ্গে সঙ্গে তিনি তার ফেসবুকে প্রতিবাদ জানিয়ে পোস্ট দিলে দ্রুত সেটা ছড়িয়ে পড়ে।পরে উত্তেজিত জনতার পক্ষ থেকে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
থানায় শোহাইবুর রহমানের অভিযোগ পাওয়ার পর রাজারহাট থানা পুলিশ ও সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় আনুমানিক দুপুর ২ :০০ টায় অজ্ঞত স্থান থেকে শাহিন আলম সহ তার ভগ্নীপতি লাভলু কে গ্রেফতার করে কুড়িগ্রাম ডিবি অফিসে অধিকতর জিজ্ঞেসবাদের জন্য নিয়ে যাওয়া হয়।এদিকে মাগরিবের নামাজের পরে রাজারহাট বাজারে তৌহিদী মুসলিম জনতা নবীকে কটুক্তিকারী শাহিন আলমের ফাসী চেয়ে বিক্ষোভ করেন।উল্লেখ নবীকে কটুক্তিকারী শাহিন আলম উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী উপন চৌকন গ্রামের আব্দুর রফিকের ছেল।

এবিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা সাংবাদিক কে জানান,অভিযোগের এক ঘন্টার মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তৎপরতায় শাহিন আলম ও তার ভগ্নীপতি লাভলু মিয়াকে গ্রেফতার করে কুড়িগ্রাম ডিবি হেফাজতে রাখা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park