1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে নির্বাচন কমিশনার সানাউল্লাহর মতবিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

রাজারহাটে নির্বাচন কমিশনার সানাউল্লাহর মতবিনিময়

আব্দুল হাকিম সবুজ
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১০৯ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

রাজারহাটে ২৬ শে জানুয়ারী রবিবার দুপুর ১২:০০ টায় সরকারী মীর ইসমাইল হোসেন কলেজ হল রুমে বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নতুন ভোটারদের সাথে মত বিনিময় করেন।
উক্ত মতবিনিময়ে ছাত্র সমাজ,শিক্ষক সমাজ,সচেতন নাগরিক সহ সাংবাদিকগন অংশ গ্রহণ করেন।
মতবিনিময় কালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ বলেন আগামী নির্বাচন স্বচ্ছ ও প্রশ্নহীন করতে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা তৈরি করা হবে।বাড়ী বাড়ী গিয়ে ভোটার তালিকার খসড়া প্রণনয় করে আগামী ২রা মার্চ চুড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এছাড়াও দ্বৈত ভোটারদের চিহ্নিত করে তা সংশোধন করা হবে বলে নিশ্চিত করেন।
মতবিনিময় কালে কমিশনারের সাথে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক উত্তর কুমার,কুড়িগ্রাম জেলা নির্বাচন কমিশনার মো: আলমগীর হোসেন,রাজারহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা সুপ্ত করিম, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো:আশরাফুল ইসলামনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park