1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে দিনমজুর বাবার প্রতিবন্ধী ছেলের ভাগ্যে জুটেনি পঙ্গুভাতা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

রাজারহাটে দিনমজুর বাবার প্রতিবন্ধী ছেলের ভাগ্যে জুটেনি পঙ্গুভাতা।

আব্দুল হাকিম সবুজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

দিনমজুর অটোরিক্সা চালক বাবার প্রতিবন্ধী ছেলে নাহিদ।জন্মের পর থেকেই নাহিদ প্রতিবন্ধী,এক পা পঙ্গু।হাটাচলা করতেও পারেন না।স্ক্যাচের উপর ভর করে কোন রকমের খাওয়া দাওয়া ও প্রাকৃতিক কাজ সারেন।নাহিদের বয়স ১৩বছর।
বাবা দিনমজুর আব্দুল মুন্নাফ অটোরিকশা চালক।৫জনের পরিবার নিয়ে আব্দুল মুন্নাফের সংসার।সংসারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি আব্দুল মুন্নাফ নিজেই।তার একার রোজগারে ৫জনের সংসার চালানো বেশ কষ্টসাধ্য।তার উপরে ১৩ বছরের প্রতিবন্ধী ছেলে কে নিয়ে চরম বিপাকে মুন্নাফ।স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান কর্তৃক পাননি কোন রকম সেবা সহায়তা।
ঘটনাটি রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ২নং চতুরা ওয়ার্ডের।সরকারের প্রতিবন্ধী ভাতা সেবা চালু থাকলেও প্রতিবন্ধী ভাতার সেবা থেকে বঞ্চিত প্রতিবন্ধী নাহিদ (১৩)।স্থানীয় মেম্বার চেয়ারম্যান এর কাছ থেকে সুবিধা না পেয়ে চলতি বছরের ৬ই মার্চ ২০২৪ইং তারিখে রাজারহাট সমাজসেবা অফিসে নাহিদের প্রতিবন্ধী ভাতার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করেন তার বাবা আব্দুল মুন্নাফ।ওই একই সময় আরও ৪০জনের বশী আবেদন করেন।ইতিমধ্যে অধিকাংশ সুবিধাভোগী প্রতিবন্ধী ভাতার তাদের নামের তালিকা অন্তর্ভুক্ত হলেও অদৃশ্য কারণে নাহিদের তালিকায় নাম আসেনি।
এই বিষয়ে প্রতিবন্ধী নাহিদের বাবা আব্দুল মুন্নাফ আক্ষেপ করে বলেন একা মানুষ আমি ভাংগা-চুরা একটা অটো চালিয়ে ৫জনের সংসার চালাই।আমার ছেলে নাহিদ জন্মের পর থেকেই প্রতিবন্ধী মেম্বার চেয়ারম্যানের দ্বারে দ্বারে ঘুরে পায়নি কোন সুবিধা।উপজেলা সমাজ সেবা অফিসে গিয়েও কোন কাজ হলো না।আমার ছেলের যদি প্রতিবন্ধী ভাতা না হয় তাহলে সরকার কাকে প্রতিবন্ধী ভাতা দেন।

উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান বলেন পুরা উপজেলায় শতশত আবেদনকারী সবার কথা মনে রাখা সম্ভব হয়না।ভুক্তভোগী কে অফিসে যোগাযোগ করতে বলেন,তখন ব্যবস্থা নিবেন বলে জানান।।
উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম ভুক্তভোগীর তথ্য চান,তিনি সমাজসেবা কর্মকর্তাকে বিষয় টি জানাবেন বলে সাংবাদিক কে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park