1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকারের পিতা মাহাবুব আলম বাচ্চু সরকার (৪৮) এর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারী) বিকেল পৌণে ৫টায় দাদপুর-গড়গড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলাম, বাঘা উপজেলার সাবেক আমির মাওলানা জিন্নাত আলীর ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাইদ চাঁদ, জেলা বিএনপি’র যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম মার্শাল, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সম্পাদক সুরুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ-আল মামুন, মোখলেছুর রহমান মুকুল, জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, বাঘা পৌর বিএনপি সাবেক সভাপতি আমজাদ হোসেন খান, গড়গড়ি ইউনিয়ন বিএনপির নেতা মাসুদ করিম টিপু, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ সালাম, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শফিসহ রাজনৈতিক,সামাজিক সংগঠন ও এলাকার শ্রেণী পেশার মানুষ।

পারিবারিক সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ জানুয়ারী) ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যান মাহাবুব আলম বাচ্চু সরকার । (ইন্নালিল্লাহি—রাজিউন)। তিনি উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মরহুম আবদুস সামাদ মাস্টারের ছেলে। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গৃনগ্রাহী রেখে গেছেন। শোক সপ্তন্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park