1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর মোহনপুরে বিএনপি পন্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী পন্থী ওয়ার্ড সদস্যদের অনাস্থা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

রাজশাহীর মোহনপুরে বিএনপি পন্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী পন্থী ওয়ার্ড সদস্যদের অনাস্থা

মোঃ মহাজামিল
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৬২ বার পঠিত


মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগের পরিপেক্ষিতে অনাস্থা এনে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন আওয়ামী পন্থী ইউপি সদস্যরা। গত ১৫ জুন আওয়ামী পন্থী ইউপি সদস্যরা এ অভিযোগ দেন বলে জানা যায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি পন্থী প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িয়েছেন। যার মধ্যে রয়েছে, ট্রেড লাইসেন্স, ওয়ারিশান সনদ, ট্যাক্স, গোপালপুর দিঘির ইজারার টাকা, দোকান ঘরের ভাড়ার টাকা আত্মসাত করেছেন। এছাড়াও বিভিন্ন ভাতার কার্ড ও বরাদ্দ বন্টনে অনিয়ম করেছেন।

এমতাবস্থায় তারা কয়েক জন ইউপি সদস্য জানান, চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকব।এর প্রতিবাদে শনিবার (২১শে জুন ) বিকালে ইউনিয়ন পরিষদের কক্ষে সাংবাদিকদের কাছে বক্তব্যে বলেন বিএনপি পন্থী ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস। আমার বিরুদ্ধে এসব অভিযোগ অপ্রাসঙ্গিক ও চক্রান্তের অংশ বলে দাবি করেছেন,

তিনি বক্তব্যে আরও বলেন, আমি আওয়ামী লীগের আমলে ৫ নং ওয়ার্ড নির্বাচিত ইউপি সদস্য, সেই সময় অধিকাংশ ইউপি সদস্য আওয়ামী পন্থী,তারা সবাই মিলে সুপারিশ করে আমাকে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব অর্পনে সাহায্য করেন। বর্তমান প্রেক্ষাপটে আমি ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে পরিষদের উন্নয়ন করে যাচ্ছি। এমতাবস্থায় আওয়ামী পন্থী ইউপি সদস্যরা আওয়ামী লীগের দোসর পালাতক চেয়ারম্যান আল আমিন বিশ্বাসের সাথে মিলে চক্রান্ত করে আমাকে পরিষদ থেকে সরাতে চাচ্ছে। তারা আওয়ামী লীগের একাধিক ফেসবুক পেজ থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয়রা জানান, বিগত দিনে তারা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান আল আমিন বিশ্বাসের সাথে যোগসাজক করে পরিষদের বরাদ্দ ও ভাতার ক্ষেত্রে অর্থনৈতিক সুবিধার মাধ্যমে সাধারণ মানুষদের মাঝে অনুদান প্রদান করতেন। সেই সুবিধা বর্তমানে আমার কাছে না পাওয়ায়

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগের পরিপেক্ষিতে অনাস্থা এনে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন আওয়ামী পন্থী ইউপি সদস্যরা। গত ১৫ জুন আওয়ামী পন্থী ইউপি সদস্যরা এ অভিযোগ দেন বলে জানা যায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি পন্থী প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িয়েছেন। যার মধ্যে রয়েছে, ট্রেড লাইসেন্স, ওয়ারিশান সনদ, ট্যাক্স, গোপালপুর দিঘির ইজারার টাকা, দোকান ঘরের ভাড়ার টাকা আত্মসাত করেছেন। এছাড়াও বিভিন্ন ভাতার কার্ড ও বরাদ্দ বন্টনে অনিয়ম করেছেন।

এমতাবস্থায় তারা কয়েক জন ইউপি সদস্য জানান, চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকব।এর প্রতিবাদে শনিবার (২১শে জুন ) বিকালে ইউনিয়ন পরিষদের কক্ষে সাংবাদিকদের কাছে বক্তব্যে বলেন বিএনপি পন্থী ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস। আমার বিরুদ্ধে এসব অভিযোগ অপ্রাসঙ্গিক ও চক্রান্তের অংশ বলে দাবি করেছেন,

তিনি বক্তব্যে আরও বলেন, আমি আওয়ামী লীগের আমলে ৫ নং ওয়ার্ড নির্বাচিত ইউপি সদস্য, সেই সময় অধিকাংশ ইউপি সদস্য আওয়ামী পন্থী,তারা সবাই মিলে সুপারিশ করে আমাকে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব অর্পনে সাহায্য করেন। বর্তমান প্রেক্ষাপটে আমি ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে পরিষদের উন্নয়ন করে যাচ্ছি। এমতাবস্থায় আওয়ামী পন্থী ইউপি সদস্যরা আওয়ামী লীগের দোসর পালাতক চেয়ারম্যান আল আমিন বিশ্বাসের সাথে মিলে চক্রান্ত করে আমাকে পরিষদ থেকে সরাতে চাচ্ছে। তারা আওয়ামী লীগের একাধিক ফেসবুক পেজ থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয়রা জানান, বিগত দিনে তারা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান আল আমিন বিশ্বাসের সাথে যোগসাজক করে পরিষদের বরাদ্দ ও ভাতার ক্ষেত্রে অর্থনৈতিক সুবিধার মাধ্যমে সাধারণ মানুষদের মাঝে অনুদান প্রদান করতেন। সেই সুবিধা বর্তমানে আমার কাছে না পাওয়ায় তাদের মনে ক্ষোভ সৃষ্টি হয়। তখন তারা গোপনে সাবেক চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে এ সকল অভিযোগ দিয়ে মৌগাছি ইউপির কার্যক্রম ব্যাহত করতে চাচ্ছে। তাদের অবৈধ দাবি পূরণ করলে হয়তো আর এমন মিথ্যা অভিযোগ থাকতোনা।
আমি অবাক হয়ে যাচ্ছি যে, সাধারণ মানুষের ফেসবুকে বা সংবাদ মাধ্যমে কোন মন্তব্য নাই, অথচ তারা জয় বাংলা নামক ফেসবুকে অভিযোগের কপির সাথে নোংড়া ভাষায় ভিত্তিহীন পোস্ট করছে। আমি এর তিব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আমি ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হওয়ার পর উর্ধতন কর্মকর্তারা এসে পরিষদের কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ তারা করেছে, তা তদন্ত হলে আপনারা আরোও পরিস্কার হবেন। আর আমার বিরুদ্ধে সকল মিথ্যাচারের বিরুদ্ধে আমি আইনগত ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
এদিকে, মৌগাছি ইউনিয়নের কয়েকজন আওয়ামী পন্থী ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি বরাদ্দকৃত ত্রাণ ও উন্নয়ন প্রকল্পের অর্থ এবং সামগ্রী আত্মসাতের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, এরা দীর্ঘদিন ধরে বরাদ্দের তালিকা ও প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বজায় না রেখে গোপনীয়ভাবে কাজ করে আসছেন। এমনকি তারা ভাতার কার্ড বিক্রি করেন। খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন সময় থেকে আওয়ামী ফ্যাসিবাদের দোসর অভিযুক্তদের মধ্যে রয়েছেন ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কামাল হোসেন, ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য একরাম আলী, ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নাসির উদ্দীন, ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জালাল মন্ডল, ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোজাফফর হোসেন। বক্তব্য শেষে প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস বলেন তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park