1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর পবায় ভূমিদস্যু মোকাররম আলীর নির্যাতনে গুরুতর আহত সহোদর দুই ভাই - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

রাজশাহীর পবায় ভূমিদস্যু মোকাররম আলীর নির্যাতনে গুরুতর আহত সহোদর দুই ভাই

‎ ‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

‎
‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের শেখ পাড়ায় ভূমিধস্যু মোকারর আলি রাজিব দুলাল শেখ ও শরিফুল ইসলাম নামের দুইজনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে।১৯সেপ্টেম্বর২৫ তারিখে রাত্রি অনুমান সাড়ে আটটার সময় এই ঘটনাটি পবা থানাধীন বড়গাছি গ্রামে ঘটে।
‎
‎
‎জনৈক মুনসুরের মোড়ে পুকুরের লীজের টাকা বন্টনের সময় রাজিব দুলাল শেখ  উপস্থিত হয়ে পুকুর লীজের টাকার অংশ দাবি করলে কোনো প্রকার টাকার অংশ দিবে না মর্মে জানিয়ে দেয় ভূমিদস্যু মোকাররম আলী। অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।  গালিগালাজ করতে নিষেধ করলে মোকাররম আলী ও তার ভাই ফারুক হোসেন  তাহাদের নিকট থাকা দেশিয় ধারালো অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে শরিফুল ইসলাম এর মাথায় আঘাত করে।
‎
‎শরিফুল ইসলাম মাথায় রক্তাক্ত গুরুত্বর কাটা জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পরলে,রাজিব দুলাল শেখ বাধা প্রদান করার জন্য এগিয়ে আসলে ইউসুফ আলী  পিছন থেকে অপর একটি দেশিয় ধারালো অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে  রাজিব দুলাল শেখ  এর মাথায় আঘাত করে। দুইজনই মাথায় গুরুত্ব রক্তাক্ত কাটা জখম প্রাপ্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরলে প্রচন্ড মারধোর করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে এলাকাবাসী এগিয়ে  বাধা প্রদান করে এবং শরিফুল ইসলাম ও রাজিব দুলাল শেখ  কে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ০৮ নং ওয়ার্ডে ভর্তি করেন।
‎
‎শেখ পাড়া গ্রামের মোঃ ইমরান আলী জনান, ভূমিদস্যু মোকাররমালী ও তার ছোট ভাই ফারুক হোসেন দীর্ঘদিন থেকে সুদের কারবার করে আসছেন, সেই সুবাদে তিনি অনেক মানুষকে হেনস্থা করেন, অসহায় মানুষদের ওপর সুদের টাকার জন্য নির্মমভাবে অত্যাচার করেন,।
‎এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি আমি শুনেছি তদন্ত শেষে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়গাছি শেখপাড়ার মৃত আজাহার আলী নিঃসন্তান ছিলেন, তিনি মারা যাবার পর তার সম্পত্তি ভোগদখল করে আসছিলেন তার ভাতিজারা, প্রথম দিকে সম্পত্তির লিজকৃত টাকা সমানভাগে বাটোয়ারা করা হলেও বিগত ছয় মাস যাবত কোন টাকা না দিয়ে মোকাররম আলি নিজে সব আত্মসাৎ করে আসছেন, এমত অবস্থায় একটি পুকুরের লিজ দেয় মোকাররম আলী,শরিফুল ইসলাম ও রাজিব দুলাল শেখ মকারাম আলীকে জানায় যে আমাদের না জানিয়ে একা একা কেন পুকুর লিজ দিচ্ছেন,ভূমিধস্য মোকাররাম আলী হুমকি ধামকি দিয়ে বলেন তোমাদের কোন টাকা পয়সা দেওয়া যাবে না।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park