1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর চারঘাটে উপজেলা জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজশাহীর চারঘাটে উপজেলা জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত 

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত


মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর চারঘাটে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন  উপলক্ষে চারঘাট উপজেলা জামায়াত বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

চারঘাট উপজেলা জামায়াতের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় বর্ণাঢ্য র‍্যালীটি চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় হতে শুরু হয়ে চারঘাট বাজাবের বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ শেষে চারঘাট শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে পল্লী বিদ্যুৎ মোড়ে র‍্যালী শেষে জামাতেরর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা।

এসময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জামায়াত মনোনীত রাজশাহী-০৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মিনহাজুল ইসলাম, শোয়েব আলী, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম, সহকারী জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি রুবেল আলী, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুফেল রানা, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, চারঘাট পৌর জামায়াতের আমীর নকিব উদ্দিন, চারঘাট উপজেলার সকল ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারি গণ, চারঘাট উপজেলা শিবিরের সকল নেতৃবৃন্দ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় অতিথি বৃন্দ জাতির সূর্য সন্তান সকল শহীদদের যথাযথ সম্মান প্রদান এবং উক্ত দিবসের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার আহবান জানান।

বক্তারা, ৫৪ তম মহান বিজয় দিবসের আলোচনায় সকলকে ঐক্যবদ্ধভাবে শহীদদের স্বপ্নের সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য প্রত্যায় ব্যাক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park