1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের মতবিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

‎রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের মতবিনিময়

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পঠিত

‎
‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. পারভেজ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ সদর দপ্তরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
‎
‎এই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক সময় অনিয়ম ও দুর্নীতি সাংবাদিকদের মাধ্যমে মানুষের সামনে আসে।” তিনি আরও বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে এবং কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই-বাছাই করা অত্যন্ত জরুরি।
‎
‎
‎সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট কর্নেল পারভেজ জানান, র‌্যাব-৫ সবসময় অপরাধ ও মাদক নির্মূলের কাজে নিয়োজিত রয়েছে। তিনি বলেন, “আমরা অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদা প্রস্তুত। ভবিষ্যতেও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
‎
‎
‎মতবিনিময়ে র‌্যাব-৫ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও এতে অংশগ্রহণ করেন।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park