1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আ ত্ম হ ত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

রাজশাহীতে প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আ ত্ম হ ত্যা

মহাজামিল
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীতে প্রেমিক নাহিদকে ভিডিও কলে রেখে ইশরাত জাহান হাসি নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নগরীর হেতমখাঁ কাস্টমস অফিস মোড়ের একটি মেসে সে আত্মহত্যা করে। এসময় তার প্রেমিক নাহিদ ওই মেসের নিচেই ছিল। শুক্রবার (২৭ জুন) সকালে খবর পেয়ে বোয়ালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসির মরদেহ উদ্ধার করে এবং মেসের কাছে থেকে নাহিদকে আটক করে থানায় নিয়ে যায়। মৃত শিক্ষার্থী ইশরাত জাহান হাসি রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রেমিক নাহিদের সঙ্গে ব্রেকআপ হওয়ায় ইশরাত জাহান হাসি আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। ছেলেকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছেন যে মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। তিনি আরো বলেন, রাতে ছেলেটি মেয়ের মেসের সামনে গিয়েছিল এবং তাকে ভিডিও কলে রেখে মেয়েটি আত্মহত্যা করেছে। হাসির পরিবারে খবর দেওয়া হলে তার পরিবারের থানায় এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park