1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজবাড়ীতে পল্লী চিকিৎসকে কুপিয়ে জখম। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাজবাড়ীতে পল্লী চিকিৎসকে কুপিয়ে জখম।

মোঃহায়দার চৌধুরী
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৮৬ বার পঠিত

মোঃহায়দার চৌধুরী
রাজবাড়ী জেলা প্রতিনিদি

রাজবাড়ীতে বাদশা মৃধা (৬০) নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ জুন) রাত ১১টার দিকে সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজারের পাশে ফুটবল খেলার মাঠে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাদশা মৃধা বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের বাসিন্দা। বসন্তপুর স্টেশন বাজারে তার ওষুধের দোকান রয়েছে।
বাদশা মৃধার ছেলে মামুন মৃধা বলেন, রাত ১১টার দিকে তার বাবা দোকান বন্ধ করে বসন্তপুর স্টেশন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি বাজারের পাশে ফুটবল খেলার মাঠে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে বাম হাতে তিনটি কোপ লাগে। এতে হাতের হাড় ও রগ কেটে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। পঙ্গু হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত। কে বা কারা কি কারণে তার বাবাকে কুপিয়েছে এই মুহূর্তে তা তিনি বলতে পারছেন না। তবে এ ঘটনায় থানায় মামলা দায়ের করবেন বলে জানান মামুন মৃধা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park