1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

০৭ অক্টোবর (সোমবার)২০২৪
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। আজ সকাল ১০.০০ টায় অর্থনীতি বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। এরপর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পতাকা উত্তোলন, বৃক্ষ রোপণ ও কেক কর্তন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার অর্থনীতি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হবে যদি তোমারা নিজেরা সফল হতে পারো, তোমাদের শ্রম ও মেধা দিয়ে দেশের সকল মেধাবীদের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। তুমি কতদূর যেতে পারবে সেটি তোমাকেই ভাবতে হবে, আমরা শুধু সহযোগিতা করতে পারবো। ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, আমরা জানি তোমাদের সুযোগ-সুবিধা, চাওয়া-পাওয়া শতভাগ পূরণ হয়নি, তোমরা জানো আমাদেরও সীমাবদ্ধতা আছে, আমরা সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠার চেষ্টা করছি। ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন গঠনে উৎসাহমূলক দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে তিনি বলেন, সুশৃঙ্খল ও পরিকল্পনা মাফিক অধ্যয়নের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম যত বাড়বে তোমাদের কর্মের সুযোগ তত বেশি সৃষ্টি হবে এবং শিক্ষকদের সম্মান তত বৃদ্ধি পাবে। ভাইস-চ্যান্সেলর মহোদয় সেন্টার ফর মেন্টাল হেলথ এন্ড ওয়েলনেস ও সেন্টার ফর অ্যাপ্লাইড ইকোনোমিক্স এন্ড পলিসি রিচার্স এবং Teacher-Student Policy Dialogue কার্যক্রম আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

আলোচনা সভা শেষে সেন্টার ফর মেন্টাল হেলথ এন্ড ওয়েলনেস ও সেন্টার ফর অ্যাপ্লাইড ইকোনোমিক্স এন্ড পলিসি রিচার্সের উদ্বোধন, সিটিজেন’স চার্টার প্রকাশ, বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন, নবনির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের অভিষেক ও প্রাক্তনদের সংবর্ধনা দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের ২য় অধিবেশন শুরু হয় Teacher-Student Policy Dialogue এর মধ্যে দিয়ে। সবশেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park