1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২৫ উদযাপিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২৫ উদযাপিত।

মোঃ জাকারিয়া হোসেন,শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ৯:০০ ঘটিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের অংশগ্রহণে একটি বিজয় র‌্যালি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অ্যাকাডেমিক ভবন-৩ এ গিয়ে শেষ হয়।

এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। এরপর অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়, অতঃপর মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, “প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি। বিজয় দিবস আমাদের অহংকারের দিন, গৌরবের দিন, ঐতিহ্যের দিন, ইতিহাসে স্থান করে নেওয়ার দিন। এই দিনটির পেছনে যাদের অবদান রয়েছে, আত্মত্যাগ রয়েছে তাদের যেন আমরা ভুলে না যাই। সময় সময় নানাভাবে আমাদের প্রেক্ষিত পরিবর্তন হয়, সেই প্রেক্ষিত থেকে উত্তরণের জন্য আমাদের ঐক্য প্রয়োজন হয়। যে ঐক্য আমরা ১৯৭১ সালে দেখিয়েছিলাম- জাতি, ধর্ম-বর্ণ ছাত্র-জনতা, শিক্ষক, সাংবাদিক বুদ্ধিজীবীসহ নির্বিশেষে আমরা একতার মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছিলাম। নানা কারণে সেই ঐক্য ভূলুণ্ঠিত হয় বলে ভুঁইফোর স্বার্থবাদী জাগ্রত হয়। এইজন্য ফ্যাসিস্টের বিতাড়ণের প্রয়োজন পরে, ছাত্র-জনতা আবার আন্দোলনে নামে, ইতিহাস গড়ে।” মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park