1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যমুনাচৌহালীর যমুনা নদীতে গোসল করতে এসে নিখোঁজ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ।

যমুনাচৌহালীর যমুনা নদীতে গোসল করতে এসে নিখোঁজ।

শাকিল আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১১৩ বার পঠিত

শাকিল আহমেদ (চৌহালী প্রতিনিধি)

সিরাজগঞ্জের চৌহালী যমুনা নদীতে গোসল করতে নেমে নাজিফা (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার (১৫ জুন) দুপুরের দিকে উপজেলার জোতপাড়া নৌকা ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নাজিফা উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের মধ্য জোতপাড়া গ্রামের মো. নাছির উদ্দীনের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে সমবয়সী চাচাতো বোন এরিন এর সঙ্গে নদীতে গোসলে করতে নামে নাজিফা।

হঠাৎ পানিতে ডুবে যায় সে। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়।

অনেক খুঁজেও কোনো সন্ধান না পেলে পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।  

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ  ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park