
মৌলভীবাজারে তরুন আইনজীবী সুজন মিয়াকে প্রকাশ্য চুরিকাঘাতে হত্যাকে কেন্দ্র করে প্রতিবাদ সমাবেশ করে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি। সোমবার ৭ এপ্রিল সকাল ১১ টার দিকে আইনজীবী সমিতির সম্মুখ থেকে চৌমুহনা পর্যন্ত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী অ্যাড. মো. মুজিবুর রহসান, অ্যাড. শান্তি পদ ঘোষ, অ্যাড. মামুনুর রশিদ, অ্যাড. আব্দুল মতিন চৌধুরী, অ্যাড. বকসী জুবায়ের আহমেদ, অ্যাড. রমাকান্ত দাশ গুপ্ত প্রমুখ। সমাবেশ শেষে পৌরসভার সম্মুখে থাকা চটপটির দোকান ভাঙচুর করেছে ক্ষুব্ধ আইনজীবীরা। জানা গেছে, নিহত আইনজীবী সুজন মিয়া ফুসকার দোকানে বসে ফুসকা খাওয়ার সময়ে কয়েকটি কিশোর চুরি দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন।