1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মোস্তাকিম হত্যা মামলার প্রধান আসামী রায়হান-কে গ্রেফতার করেছে র‌্যাব-৯ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোস্তাকিম হত্যা মামলার প্রধান আসামী রায়হান-কে গ্রেফতার করেছে র‌্যাব-৯

মো: সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:

নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামে পূর্ব শত্রুার জের ধরে মোস্তাকিম মিয়াকে তার নিজ ঘরে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। জানাযায়, গত ২৪ নভেম্বর রাত অনুমান ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মোস্তাকিম মিয়াকে তার শয়নকক্ষে ধারালো অস্ত্র দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় নিহতের মা বাদী হয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট র‌্যাব-৯ ও হবিগঞ্জ ক্যাম্প-৩ এর যৌথ অভিযানে গতকাল (৫ ডিসেম্বর) ১১টা ৪৫ মিনিটের সময় সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে (হবিগঞ্জের নবীগঞ্জ থানায় গত ২৫ নভেম্বর একটি মামলা হয়, মামলা নং ১৩/১৯৫, ধারা: ৩০২/৩৪ ও পেনাল কোড ১৮৬০ মূলে) এর মূলে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের আব্দুল খালিক এর পুত্র রায়হান উদ্দিন (২২)। ধৃত আসামীকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করার প্রক্রিয়াধিন রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এব্যাপারে সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park