1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জীবন গড়ার প্রথম ধাপ এস এস সি-তে জিপিএ ৫- মহিউদ্দিন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী দুর্গাপুরে খিঁচুনিতে কাতর ৩ বছরের রায়হানা,চিকিৎসায় ডেপুটি স্পিকারের সহায়তা চান পরিবার দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ আটক ৪ সেন্টমার্টিনে নিম্ন আয়ের পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ ​বেলকুচিতে ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে ইউএনও ও থানায় জামায়াতের অনুলিপি প্রদান সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী। জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি হিসেবে আব্দুস ছালামের দায়িত্ব গ্রহণ, অপরাধ দমনে জোরদারের প্রত্যাশা উল্লাপাড়ায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম রতন গ্রেপ্তার

মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জীবন গড়ার প্রথম ধাপ এস এস সি-তে জিপিএ ৫- মহিউদ্দিন

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মোঃ বিলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
ইসলামি ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে এসএসসি-২৬ সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের নিয়ে সংবর্ধনা ও ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯:৩০ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ শহিদ শিহাব অডিটোরিয়ামে ইসলামি ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর এজিএস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মহিউদ্দিন। শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকারের সভাপতিত্বে ও নাজমুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম,সহকারী সেক্রেটারি মোঃ শহীদুল ইসলাম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদের জি এস রবিউল ইসলাম, রাকসুর সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জোহা,শহর জামায়াতে সেক্রেটারি ও সাবেক শহরশিবির সভাপতি মাওলানা মোস্তফা মাহমুদ, সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখার সভাপতি মেহেদী হাসান, ইসলামিয়া সরকারি কলেজ সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিবির যোগ্য ও সৎ নেতৃত্ব তৈরির কারখানা হিসেবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধা ও সততার সমন্বয় ছাড়া ভাল মানুষ তৈরি হয় না। মেধাবী কিন্তু সততা নেই তাহলে প্রকৃত দেশপ্রেমিক হয় না। অনুরূপ সততা থাকল কিন্তু মেধাবী না হলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন সম্ভব নয়। সুতরাং মেধাবী ও সৎ হতে হলে শিবিরের বিকল্প নেই।

সভায় সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মনোঙ্গ ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে উত্তীর্ণ সকল ছাত্র/ছাত্রীদের ক্রেষ্ট ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park