1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মেদিনীপুর উপনির্বাচনে ভোট কর্মীদের বিভিন্ন দাবিতে ডেপুটেশন, অবাধ নির্বাচনের দাবিতে জোরালো পদক্ষেপ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

মেদিনীপুর উপনির্বাচনে ভোট কর্মীদের বিভিন্ন দাবিতে ডেপুটেশন, অবাধ নির্বাচনের দাবিতে জোরালো পদক্ষেপ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের

বেবি চক্রবর্তী ,
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

বেবি চক্রবর্তী , পশ্চিম মেদিনীপুর :- আসন্ন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে ভোট কর্মীদের বিভিন্ন দাবি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করার লক্ষ্যে ডেপুটেশন দিল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। এদিন ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন জেলা সভাপতি সায়ন্তন অগস্তি, সহ-সভাপতি তুহিন শুভ্র ত্রিপাঠি, প্রফুল্ল রায় বসুনীয়া, স্নেহাংশু লাল এবং কালীপদ রাণা।

ডেপুটেশন গ্রহণ করেন রিটার্নিং অফিসার এবং মেদিনীপুর সদর মহকুমার শাসক মধুমিতা মুখার্জি। ভোট কর্মীদের সুষ্ঠু পরিবেশ এবং কাজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের এই সদস্যরা নির্বাচনী পরিবেশ সুরক্ষিত এবং শান্তিপূর্ণ রাখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রতিনিধি দল তাদের বক্তব্যে স্পষ্ট করে জানায় যে, ভোট কর্মীদের কাজের ক্ষেত্রে পর্যাপ্ত সুরক্ষা এবং সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। ডেপুটেশনে বলা হয় যে ভোটের কাজে নিয়োজিত সকল কর্মীর সুরক্ষা যেনো নিশ্চিত থাকে এবং কোনো প্রকার অনিয়ম না ঘটে। এছাড়াও অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের জোরালো ভূমিকার দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park