1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মানুষের পাশে মানুষ: মহেশখালীর ঘোনাপাড়ায় ৫০০ পানিবন্দি পরিবারকে খাবার দিল ফয়সাল'স ডাইন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মানুষের পাশে মানুষ: মহেশখালীর ঘোনাপাড়ায় ৫০০ পানিবন্দি পরিবারকে খাবার দিল ফয়সাল’স ডাইন

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৮২ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী পৌরসভার ঘোনাপাড়া এলাকায় টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া প্রায় ৫০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় খাদ্য পরিবেশন প্রতিষ্ঠান ফয়সাল’স ডাইন। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে পানিবন্দি পরিবারের মাঝে রান্না করা রাতের খাবার বিতরণ করা হয়েছে।

৭ জুলাই (মঙ্গলবার) রাতে প্রতিষ্ঠানটির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। দুর্যোগের এ সময়ে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

খাবার বিতরণ কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবক ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা সুশৃঙ্খলভাবে প্রতিটি পরিবারের হাতে খাবার পৌঁছে দেন। এ সময় এলাকাবাসী এমন মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের ভাষ্য, কয়েকদিনের টানা বর্ষণে ঘোনাপাড়াসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক পরিবার ঘরবন্দি হয়ে পড়েছে, আবার কেউ কেউ নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। পানিবন্দি মানুষের জন্য বর্তমানে খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার চাহিদা দিন দিন বাড়ছে।

ফয়সাল’স ডাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park