1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মানিককান্দি মুন্সিবাড়ি হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

মানিককান্দি মুন্সিবাড়ি হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

সঞ্জয় চন্দ্র দাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ

তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন মানিককান্দি মুন্সিবাড়ি হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার
দ্বারা চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানিককান্দি মুন্সিবাড়ি হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের সভাপতি মুন্সি জালাল উদ্দীন,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ আল আমিন, রেডিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শরীফুল আলম, সালাহউদ্দিন শিকদার, পোড়াকান্দি হিলফুল ফুজুল সংগঠনের সাধারণ সম্পাদক
ইব্রাহিম খলিল প্রমূখ।
চিকিৎসা সেবা প্রদান করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক (কুমেক) এফসিপিএস ডাঃ আবু কাউছার কায়েস, ডাঃ হুমায়ূন কবির সজিব ও ডাঃ মোঃ শফিুল্লাহ।
এসময় প্রায় ৩০০ জন রোগির ডায়বেটিস টেস্ট, প্রাথমিক চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
এসময় ডাঃ আল আমিন বলেন, সংগঠনটির প্রতিষ্ঠা অনেক আগে হলেও কার্যক্রম কিছুটা স্তিমিত ছিলো, এখন থেকে এক্টিভ থাকবে। আজ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হলো। সবাই দোয়া করবেন সব সময় যেন আমরা ভালো ভলো কার্যক্রম পরিচালনা করতে পারি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park