1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাট, উচ্ছেদের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাট, উচ্ছেদের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

এ কে এম বাদরুল আলম
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের বাগডাঙ্গা দারুল উলুম দাখিল মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাট নির্মাণের প্রতিবাদে ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার দুপুরে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা মাদরাসা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, গত ১৬ বছর ধরে মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাটসহ অবৈধ স্থাপনা নির্মাণ করেছে দখলকারীরা। এনিয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) বরাবর দফায় দফায় অভিযোগ দেয়া হয়। উপজেলা ভূমি অফিস এনিয়ে একাধিকবার অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে নোটিশ দিলেও তা মানেনি তারা।

শিক্ষার্থীরা বলেন, খেলার মাঠের চারিদিকে দোকানপাট তৈরি করা হয়েছে। সেখানে ক্লাসের ফাঁকে খেলতে গেলেই বাধা দেয় অবৈধ দখলকারী দোকানদাররা। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের প্রয়োজনে দ্রুত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খেলার মাঠ ফিরিয়ে দেয়ার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগডাঙ্গা দারুল উলুম দাখিল মাদরাসার সুপার মোহা. আজিজুর রহমান, সহ-সুপার মো. মতিউর রহমান, সহকারী শিক্ষক মাসুদ রানা, সিনিয়র সহকারী মৌলভী মো. সাইদুর রহমান, ইবতেদায়ী প্রধান মো. মোস্তফা কামাল, সহকারী শিক্ষক তামান্না মহল শিশির, শিক্ষার্থী হালিমা খাতুন, রুবেল হোসেনসহ অন্যান্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park