1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাদক ও মানব পাচার মাফিয়াদের বিষদাঁত ভাঙতে ২ বিজিবির ক্লাস্টার অভিযান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

মাদক ও মানব পাচার মাফিয়াদের বিষদাঁত ভাঙতে ২ বিজিবির ক্লাস্টার অভিযান

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২২৩ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //
কক্সবাজারের টেকনাফে ব্যাটালিয়ন (২ বিজিবি) গত ১ ও ২ নভেম্বর ২০২৫ বিশেষ অভিযান অপারেশন ক্লাস্টার পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ও চোলাই মদ উদ্ধারসহ মানব পাচার চক্রের কবল থেকে ১৩ জন ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি।

বিজিবির সূত্রে জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ নভেম্বর রাতে মেরিন ড্রাইভ সংলগ্ন হাবিবছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। পাচারকারীরা পালিয়ে গেলেও ধানক্ষেতের ভিতর থেকে ৯ জন পুরুষ, ২ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা জানান, উন্নত জীবনের আশায় প্রতারিত হয়ে তারা সাগরপথে বিদেশে পাচারের ফাঁদে পড়েছিলেন। পরে তাদের টেকনাফ মডেল থানার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২ নভেম্বর নাজিরপাড়া বিওপি সংলগ্ন সীমান্তে আরেক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। পাচারকারীরা মাদক ফেলে খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় বলে জানা যায়।

একইদিন রাতে নোয়াখালীপাড়া এলাকায় যাত্রীবেশে মাদক পরিবহনের সময় দুইজনকে আটক করে বিজিবি। তাদের কাছ থেকে ৩৪ লিটার দেশীয় চোলাই মদ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মোঃ আব্দুল্লাহ (৩৫), পিতা- আঃ সালাম, গ্রাম-বানিয়াপাড়া, টেকনাফ, মোঃ জয়নাল (২০), পিতা- হামিদ হোসেন, গ্রাম-শ্যামলাপুর, টেকনাফ।

অভিযান পরিচালনা প্রসঙ্গে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,মাদকের ভয়াল ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষায় আমরা সংকল্পবদ্ধ ও সদা প্রস্তুত। দেশের নিরাপত্তা এবং জনপদের সুরক্ষার প্রশ্নে কোন আপস নয়। সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park