1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: জীবননগরে বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: জীবননগরে বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আবুল হাশেম; দামুড়হুদা উপজেলা প্রতিনিধি (চুয়াডাঙ্গা)
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

আবুল হাশেম; দামুড়হুদা উপজেলা প্রতিনিধি (চুয়াডাঙ্গা)

মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে এ ধরনের খেলার আয়োজন বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খান বাবু।

তিনি বলেন, খেলাধুলা শুধু শরীরকে নয়, মেধাকেও বিকশিত করে। যে কেউ খেলাধুলার উদ্যোগ নিলে আমরা সবসময় তাদের পাশে থাকব।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫ জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো “বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা।

মিনাজপুর মুক্তি সংঘ ক্লাবের আয়োজনে বিকেল তিনটায় এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অত্যন্ত রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করে হাসাদহ দল এবং সীমান্ত ইউনিয়নের শাখারিয়া দল। টানটান উত্তেজনার এই ম্যাচে হাসাদহ দল ২-১ গোলের ব্যবধানে শাখারিয়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকদের বাঁধভাঙা উল্লাস পুরো মিনাজপুর হাই স্কুল মাঠকে এক উৎসবের আমেজ দেয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাহিন কাদিরের সভাপতিত্বে আয়োজিত এই ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলাটট বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খান বাবু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে মাদক একটি ভয়াবহ ব্যাধি, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ থেকে যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি এমন একটি সফল টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে খেলাধুলার যেকোনো উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খোকন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান বুলেট।

এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, হামিদুজ্জামান টিটো, সাজ্জাদ হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, সাবেক সেনা সদস্য মহাসিন আলী, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম। অনুষ্ঠান সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে রাব্বি, হাসিব, রানা, সুমন প্রমুখ সার্বিকভাবে সহযোগিতা করেন।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সার্বিকভাবে পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম।

টুর্নামেন্টের সফল সমাপ্তি এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে এই আয়োজনের পর্দা নামে।

স্থানীয় যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে মত প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park