1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ

মো: সজিব হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা:

ঈশ্বরদীর নিকটস্থ আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন কর্তৃক নিজ জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন একই উপজেলার সারুটিয়া গ্রামের মৃত তফিল উদ্দিন মৃধার ছেলে মোঃ ওমর আলী মৃধা। আজ সকালে ঈশ্বরদীতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে তিনি বলেন,পাকা রাস্তার পাশে আমার জমিতে একটি বড় মেহগনির গাছ ঝড়ে পড়ে যায়। গাছটি আমি কাটতে গেলে ফারুক চেয়ারম্যান বাধা দিয়ে বলেন,সাত হাজার টাকা দিলে গাছটি দিয়ে দেবো। আমি টাকা না দেওয়ায় চেয়ারম্যান জোরপূর্বক গাছটি কেটে নিয়ে যাওয়ায় আমি আটঘরিয়া থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি। সম্মেলনে তিনি গাছ কাটার সুষ্ঠ বিচার দাবি করেন। সম্মেলনে মোঃ ওমর আলী মৃধার দেওয়া বক্তব্য সঠিক না দাবি করে মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জানান,গাছটি সরকারী রাস্তার উপর ছিল। গাছটি ঝড়ে পড়ে যাওয়ায় মানুষের চলাচলের অসুবিধার সৃষ্টি হওয়ায় আটঘরিয়া ইউএনওর পরামর্শক্রমে কয়েকজন ইউপি সদস্যদের মাধ্যমে গাছটি কাটা হয়। পরে সেই গাছটি ইউএনওর হেফাজতে ইউনিয়ন ভ’মি অফিস চত্বরে রাখা হয়েছে। তাছাড়া ইউপি মেম্বররা গাছটি কাটার আগে আমার নিজ খরছে ওমর আলী মৃধার ও রাস্তার জমি মাপার কথা বলা হলেও তিনি জমি মাপতে রাজি হননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park