1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪জন সিনিয়র স্টাফ নার্স যোগদান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪জন সিনিয়র স্টাফ নার্স যোগদান

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের পাহাড় দ্বীপ মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাগরিক সেবার মান উন্নয়নে নতুন করে ১৪ জন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেছেন। নতুন এই স্বাস্থ্যকর্মীদেরকে বরণ করে নেন  মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হক এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আজমল হুদা। 

৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নতুন ১৪ জন সিনিয়র স্টাফ নার্স দ্বীপ উপজেলা মহেশখালী হাসপাতালে যুক্ত করায় সংশ্লিষ্ট দপ্তরকে ধন্যবাদ জানান মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হক।

এসময় নতুন সিনিয়র স্টাফ নার্সদের আগমনে মহেশখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্যসেবা কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, হাসপাতালের রোগীদের মানসম্মত সেবা প্রদান ও স্বাস্থ্য খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে এই নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অতিথিরা আরো জানান, মহেশখালীর জনগণ দীর্ঘদিন ধরে পর্যাপ্ত স্বাস্থ্যসেবার জন্য অপেক্ষা করছিলেন। নতুন নিয়োগপ্রাপ্ত নার্সদের আন্তরিকতা ও পেশাদারিত্ব এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

স্থানীয় সাধারণ মানুষও আশা প্রকাশ করেছেন যে, নতুন স্টাফ নার্সদের যোগদানের ফলে রোগীরা দ্রুত এবং উন্নত সেবা পাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park