1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী উপজেলা দলের জার্সি উন্মোচন ও দল ঘোষণা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

মহেশখালী উপজেলা দলের জার্সি উন্মোচন ও দল ঘোষণা

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

 

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার জেলার ফুটবলের মহরণ ডিসি গোল্ডকাপের পর্দা উঠেছে পহেলা সেপ্টেম্বর থেকে। এই টুর্ণামেন্টে জেলার ৯ উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করবে।

 

আগামী ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে নিজের সর্বশক্তি নিয়ে ঈদগাহ উপজেলার বিরুদ্ধে মাঠে নামবে স্বাগতিক চ্যাম্পিয়ন দল মহেশখালী উপজেলা। সে উপলক্ষে সোমবার (০১ সেপ্টেম্বর) মহেশখালীর উপজেলার দল ঘোষণা ও জার্সি উন্মোচন করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্ল্যাহ্ ও সাবেক জাতীয় দলের ফুটবলার এবং উপজেলা দলের প্রধান কোচ তৌহিদুল আলম সবুজ।

 

এসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার, মহেশখালী উপজেলা দলের টিম অফিশিয়াল ও খেলোয়াড়বৃন্দ। পরে দলের কোচ, সিনিয়র খেলোয়াড় ও টিম অফিশিয়াল নিয়ে জার্সি উন্মোচন করা হয়।

 

জার্সি উন্মোচনের সময় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েত উল্ল্যাহ্ বলেন, মহেশখালী ফুটবলের উর্বর ভূমি। গতবারের মতো এইবারেও মহেশখালী উপজেলা চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখতে মাঠে লড়াই করবে। ক্রীড়া নৈপুণ্যতার লড়াইয়ে মহেশখালী উপজেলা আবারও চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

পরে মহেশখালী উপজেলা ফুটবল দল ঘোষণা করা হয়। ঘোষিত দলে রয়েছে, গোল কিপার–সাঈদী, তারেক, সাইফুল, ডিফেন্ডার–মোস্তফা, নূর জায়েদ, আজিম রানা, মনির আলম, মো. মানিক, মো. সোহাগ, মো. শেফা, মো. আশেক মিডফিল্ডার–সাকের আহমেদ, মো. আরমান (মাতারবাড়ি) নূর মোহাম্মদ সুজন, মো. খোকা, রাজিব, সজীব ফরোয়ার্ড–মতিউর মুন্না, ইফতেখার, মো. আলাউদ্দিন, মো. আবরার, মো. মোরশেদ, মো. ইসমাইল, মো. আসিফ, মো. আবিদ (পৌরসভা), মো. মন্নান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park