1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী উপজেলা অফিসারের সাথে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টি'র সৌজন্য সাক্ষাৎ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহেশখালী উপজেলা অফিসারের সাথে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টি’র সৌজন্য সাক্ষাৎ

সুমন চন্দ্র দে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়েরনির্বাহী অধীনে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট বোর্ডের ট্রাস্টি হিসেবে বাবু পরিমল কান্তি শীল নিয়োগ পাওয়ায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

৬ই নভেম্বর (বুধবার) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় কৌশল বিনিময়ের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী সমাজের বিভিন্ন উন্নয়ন বিষয়ক আলোচনা করা হয়েছে। এছাড়াও মহেশখালীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সমাজের সম্প্রীতি রক্ষায় কাজ করে যাবেন বলে প্রশাসনের সহযোগিতা কামনা করেন সম্মানিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট বোর্ডের ট্রাস্টি বাবু পরিমল কান্তি শীল।

উল্লেখ্য বাবু পরিমল কান্তি শীল মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের হিন্দুপাড়ার স্বর্গীয় বিনোদ বিহারী শীল’র পুত্র। তিনি পেশায় একজন গ্রামীণ পল্লী চিকিৎসক। উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের মহেশখালী উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি, বাবু কমল কৃষ্ণ ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী সনাতন দে, বাংলাদেশ হিন্দু ও যুব মহাজোট কক্সবাজার জেলা শাখার সভাপতি ডাঃ ডি. বি. শর্মা, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মহেশখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park